প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

উৎসব শেষে ওজন বেড়েছে? মেদ ঝরাতে খাদ্যতালিকায় রাখবেন যেসব চা

প্রতিনিধির নাম : / ১৮ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : পূজায় লুচি, মিষ্টি, বিরিয়ানি, আইসক্রিম, ভাজাভুজি মিলিয়ে অনেক ধরনের খাবারদাবার খাওয়া হয়েছে। যেকোন উৎসবে এরকম খাওয়া দাওয়া খাওয়া খুব অস্বাভাবিকও নয়। কিন্তু এসব খাদ্যাভ্যাসের কারণে অনেকের ওজনও বেড়ে যায়। উৎসব শেষে নিজেকে ফিরে পেতে আবারও রুটিনে ফেরাটা জরুরি। রোজ সকালে খালি পেটে এক কাপ চা বিশেষ করে ভেষজ চা খেলে তা মেদ ঝরাতে এবং বিপাকহার বৃদ্ধিতে দারুণ সাহায্য করতে পারে।

মেদ ঝরাতে যেসব চা খাদ্যতালিকায় রাখতে পারেন-

আদা, লেবু ও মধুর চা

উপকরণ: ১ ইঞ্চি আদা কুচি, ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু এবং ১ কাপ পানি

তৈরি পদ্ধতি: ফুটন্ত পানিতে আদা কুচি দিয়ে ৫ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন। পানি কিছুটা ঠান্ডা হলে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন।
আদা হজমশক্তি বাড়ায় এবং শরীর থেকে ক্ষতিকর উপাদান বাইরে বার করে মেদ ঝরাতে সাহায্য করে।

দারুচিনি ও জিরার চা

উপকরণ: অর্ধেক চামচ জিরা, ছোট ১ টুকরো দারুচিনি এবং ১ কাপ পানি

তৈরি পদ্ধতি: রাতে ১ গ্লাস পানিতে জিরা ও দারুচিনি ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি ৫ মিনিট ফুটিয়ে হালকা গরম অবস্থায় ছেঁকে পান করুন।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে দারচিনি ও জিরা দ্রুত চর্বি গলাতে বিশেষ ভূমিকা রাখে।

গ্রিন টি ও পুদিনা চা
উপকরণ: ১টি গ্রিন টি ব্যাগ, ৪-৫টি টাটকা পুদিনা পাতা এবং ১ কাপ পানি।

তৈরি পদ্ধতি: পানি ফুটিয়ে তাতে পুদিনা পাতা ও গ্রিন টি ব্যাগ ৩-৪ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর চা ব্যাগটি তুলে গরম গরম পান করুন।

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই চা মেদ জমার প্রক্রিয়া ধীর করে। সেই সঙ্গে শরীরে শক্তি বাড়ায়।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category