প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী

প্রতিনিধির নাম : / ৩১ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেয়া হবে না।

সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র ছয় মাসের মধ্যেই অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এরপরও সরকারকে সহযোগিতা না করে রোড মার্চ-লংমার্চ করে সমাজে অশান্তির সৃষ্টি করা হচ্ছে।

আজ চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন, তারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারেননি। এখন আবার নতুন করে রোডমার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি করা হচ্ছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ-রোডমার্চ পছন্দ করে না।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, একটি রাজনৈতিক দল সারা জীবন মিছিল-মিটিং করবে এটা কি কাজ হতে পারে? তাদের দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মীয় কাজেও যুক্ত করতে হবে।

তিনি বলেন, দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কেউ যদি মাদক বা সমাজে কোনো অপকর্ম করে অশান্তির চেষ্টা করে, তবে সে যত বড়ই শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। সে জন্য সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্রের ভিতকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ বক্তব্য দেন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category