প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

মহানবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

প্রতিনিধির নাম : / ৪০ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ধর্ম ডেস্ক : বিশিষ্ট তাবেয়ি সাবিত (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রা.) বলেছেন, একবার মহানবী (সা.) আমার কাছে এলেন, তখন আমি সমবয়সী ছেলেদের সঙ্গে খেলাধুলা করছিলাম। তিনি আমাদের সালাম দিলেন এবং আমাকে একটি বিশেষ প্রয়োজনে (কাজে) পাঠালেন।

তাই বাড়িতে আমার মায়ের কাছে ফিরতে আমার দেরি হয়ে যায়।

তারপর আমি যখন বাড়ি ফিরলাম, মা জিজ্ঞেস করলেন, ‘এত দেরি হলো কেন?’ আমি বললাম, ‘মহানবী (সা.) আমাকে একটি কাজে পাঠিয়েছিলেন।’ মা জিজ্ঞেস করলেন, ‘কী কাজ ছিল সেটা?’ আমি বললাম, ‘সেটি একটি গোপন বিষয়।’

এটা শুনে মা বলেছিলেন, ‘তাহলে মহানবী (সা.)-এর গোপন কথা তুমি কখনোই কারো কাছে প্রকাশ করবে না। ’ আনাস (রা.) তাঁর ছাত্র সাবিত (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে সাবিত! আল্লাহর কসম, আমি যদি সেই গোপন কথাটি দুনিয়ার কারো কাছে প্রকাশ করতাম, তবে অবশ্যই তোমাকে তা বলতাম।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৪৮২)

শিক্ষা ও বিধান

১. গোপনীয়তা রক্ষা করা মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। কেউ বিশ্বাস করে কোনো কথা গোপন রাখতে বললে তা যথাযথভাবে গোপন রাখা উচিত। আনাস (রা.) মহানবী (সা.)-এর গোপন কথা কাউকে বলেননি।

২. গোপন কথা, ব্যক্তিগত তথ্য ও বিশ্বাসের সঙ্গে অর্পিত দায়িত্ব আমানতের অন্তর্ভুক্ত। তাই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

৩. শিশুদের মধ্যেও উত্তম চরিত্র গড়ে তোলা উচিত। আনাস (রা.) ছোটবেলা থেকেই মহানবী (সা.)-এর সান্নিধ্য লাভ করেছিলেন। এ ঘটনা থেকে বোঝা যায়, শৈশব থেকেই শিশুদের সত্যবাদিতা, বিশ্বস্ততা ও গোপনীয়তা রক্ষার শিক্ষা দেওয়া প্রয়োজন।

৪. মা-বাবার উপদেশ সন্তানের চরিত্র গঠনে ভূমিকা রাখে। আনাস (রা.)-এর মা তাঁকে মহানবী (সা.)-এর গোপন কথা প্রকাশ না করার উপদেশ দিয়েছিলেন। এ থেকে বোঝা যায়, সন্তানদের নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনে মা-বাবার সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. সব কথা সবার কাছে প্রকাশ করা সমীচীন নয়। মানুষের জানা সব কথা অন্যকে জানানো প্রয়োজন হয় না। বিশেষ করে কোনো কথা গোপন রাখার অঙ্গীকার থাকলে তা প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। তবে কোনো গোপনীয়তা অন্যায়, নির্যাতন বা কারো ক্ষতির সঙ্গে যুক্ত হলে যথাযথ সহায়তা নেওয়া জরুরি।

সারকথা, মানুষের বিশ্বাস অর্জন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত মুমিন নিজের কথা ও কাজে বিশ্বস্ততার পরিচয় দেন এবং অন্যের গোপনীয়তা রক্ষায় সচেষ্ট থাকেন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category