প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

আরেকটি নতুন চরিত্রে আইশা

প্রতিনিধির নাম : / ৩৫ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সুপারস্টার নিউজ বিনোদন ডেস্ক : অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই বাছ-বিচার করে অভিনয় করে যাচ্ছেন আইশা খান। চলতি বছরেও ছোট পর্দায় নতুন সব চরিত্রে দেখা মিলেছে এই তারকা অভিনেত্রীর। সম্প্রতি গ্লোবাল টিভি ইউটিউবে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া ‘গুড নিউজ’ নামে একক নাটকে তাঁর দেখা মিলেছে ভিন্ন রকম ও নতুন চরিত্রে।

এর কাহিনি লিখেছেন নিজামুদ্দিন রনি। পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান। এতে আইশা খানের বিপরীতে অভিনয় করেছেন সাদ নাওভি। এ ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আছেন চিত্রলেখা গুহ, নওশিন ইসলাম দিশা, পারভেজ সুমন, শহিদুন্নবী, এম এ সালাম, নিশাত মনি প্রমুখ। আইশা খান জানান, যে গল্প ও চরিত্র দর্শক মনে ছাপ ফেলতে পারবে বলে মনে হয়, অভিনয়ের জন্য সেগুলোই বেছে নিই।

‘গুড নিউজ’ তেমনই ভিন্ন রকম গল্পের নাটক, যার চরিত্রগুলোয় পাওয়া যায় চেনা জীবনের ছায়া। তাই এ নাটক অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন এ তারকা অভিনেত্রী।

এদিকে আইশা খান ব্যস্ত সময় পার করছেন আরও কিছু ভিন্ন রকম গল্প ও চরিত্রের নাটকের কাজ নিয়ে।
সুপারস্টার নিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category