প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

প্রতিনিধির নাম : / ৩৩ Time View
প্রকাশকাল : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : ঢালিউড নায়িকা পরীমণির জন্মদিনে ভক্তদের আগ্রহ কিছুটা বেশিই দেখা যায়। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটা হয়েছে বেশ ঘরোয়া ও আবেগময় পরিবেশে।

শনিবার (২৪ অক্টোবর) নায়িকার জন্মদিন; সন্তানদের নিয়েই বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করলেন পরীমণি।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে সেই উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।

ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করছেন পরীমণি। তার দুই সন্তান ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মও ছিল সঙ্গে। এ সময় নায়িকাকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়।

কেকটির ওপরে মোমবাতি জ্বালানো ছিল। কাটার সময় মাকে ভালোবাসায় ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তানই। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে বর্তমান সময়ে দুই সন্তানকে ঘিরেই যেন তার পুরো পৃথিবী।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক মাধ্যমে তা প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।

এর আগে ঢাকাই শোবিজের এই তারকা দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন পালন করে বিভিন্ন সময় আলোচনার জন্ম দিয়েছেন। এবারের জন্মদিনের সূচনা হলো ঘরোয়া আয়োজনে; সন্তানদের স্নিগ্ধ ছোয়ায়।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category