প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

চারপাশ কীভাবে দেখে মানুষ : বিজ্ঞানীরা পেলেন নতুন তথ্য

প্রতিনিধির নাম : / ৩৬ Time View
প্রকাশকাল : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক : আমরা চোখ দিয়ে চারপাশের জগৎকে যেমন দেখি, আমাদের মস্তিষ্ক তার চেয়েও বেশি কিছু করে। নতুন এক গবেষণায় জানা গেছে, আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ১৫ বার দুটি আলাদা দৃশ্যের মধ্যে ওঠানামা করে। এর একটি আমরা স্পষ্টভাবে দেখতে পাই, আর অন্যটি চোখের সামনে থাকলেও আমরা খেয়াল করি না।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বানর ও মানুষের ওপর এই গবেষণাটি করেছেন। তারা পরীক্ষায় অংশ নেওয়া মানুষদের দুই চোখে দুটি আলাদা ছবি দেখান। দেখা যায়, চোখের সামনে নতুন কোনো ছবি এলে মানুষ শুধু সেটাই দেখে। আগের ছবিটি চোখের সামনে থাকলেও তা আর খেয়াল করে না।

পরে বানরের মস্তিষ্কে পরীক্ষা করে বিজ্ঞানীরা অবাক করা এক তথ্য পান। তারা দেখেন, মস্তিষ্ক শুধু চোখের দেখা ছবিতেই আটকে থাকে না। বরং যা দেখছি এবং যা খেয়াল করছি না—এই দুই তথ্যের মধ্যে মস্তিষ্ক সেকেন্ডে ১৫ বার দ্রুত আসা-যাওয়া করে।

তবে এর মানে এই নয় যে, আমরা প্রতি সেকেন্ডে ১৫ বার চারপাশের দৃশ্য বদলাতে দেখি। বরং এটি প্রমাণ করে, আমরা কোনো কিছু খেয়াল না করলেও আমাদের মস্তিষ্ক ঠিকই সেই তথ্য ধরে রাখে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি এখনো একদম প্রাথমিক পর্যায়ের একটি গবেষণা। তবে এই আবিষ্কার থেকে মস্তিষ্ক কীভাবে আমাদের দেখা ও না-দেখা বিষয়গুলো নিয়ে কাজ করে, সে সম্পর্কে আগামীতে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category