প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ

প্রতিনিধির নাম : / ১৮ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ আইন-আদালত ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ১৮ মামলার রায় জালিয়াতির ঘটনা তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

কিমিটিকে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানির দিন ধার্য করেছেন ২৬ নভেম্বর।

এ ঘটনায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াসহ আরও বেশ কয়েকজন আইনজীবীর নাম এসেছে।

এসময় আপিল বিভাগের এজলাস ভরে যায় আইনজীবীদের উপস্থিতিতে। সাম্প্রতিক সময় এত বড় জালিয়াতি আর উন্মোচিত হয়নি।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, গাজী কামরুল ইসলাম সজলসহ সিনিয়র আইনজীবীরা।

আপিল বিভাগ সংশ্লিষ্ট কোর্টের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ১৮টি মামলার রায়ই তদন্ত করার নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার অভিযুক্ত আইনজীবীকে ঢাকা না ছাড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। মানচিত্রদেখুন

২০২০ সালের একটি রিট মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি মূল আবেদনকারীর বাদ দিয়ে নতুন করে সহ-আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করেননি। এমনকি মূল আবেদনকারীদের বাদ দিয়ে পরবর্তীতে যুক্ত হওয়া আবেদনকারীদের পক্ষে আদেশ দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত এমন ৯টি মামলায় জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে।

এদিকে, বিতর্কিত রায় দেওয়া হাইকোর্টের সাবেক বিচারপতি নাঈমা হায়দারের অন্যান্য রায়ও পর্যালোচনা করা প্রয়োজন বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category