প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম : / ২৩ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায়, বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, ‘আমি এই মর্মে আদেশ দিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অর্ডার অব প্রিন্সেস ওলগা, প্রথম শ্রেণির পদকে ভূষিত করা হোক।’

ডিক্রিতে ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা এবং মানবাধিকার ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তার ‘উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদানের’ স্বীকৃতি দেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে অবস্থিত ওলেশকি শহরের বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে স্থানীয় পর্যায়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এর আগে কয়েক সপ্তাহ ধরে ওই শহরের বাসিন্দারা খাদ্য ও ওষুধের সংকটে ভুগছিলেন।

যুদ্ধের এই বিরল বিরতি উভয় পক্ষই মেনে চলেছিল এবং এর ফলে সড়কগুলো থেকে স্থলমাইন অপসারণ করা সম্ভব হয়।

আর এর ফলে বাসিন্দারা ইউক্রেন অথবা রাশিয়ায় চলে যাওয়ার সুযোগ পান।

মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউস কার্যালয় মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, ‘এই অর্জন একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে নেওয়া এক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের স্বাক্ষরকে বহন করে।’

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের হোয়াইট হাউসে বৈঠকের ব্যবস্থা করবেন।

তবে এ বৈঠকের কোনো তারিখ জানানো হয়নি।

রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাতেও মেলানিয়া ট্রাম্প যুক্ত রয়েছেন।
সুপারস্টার নিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category