বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

জার্মানির স্যাক্সনি-আনহাল্টে নির্বাচনে জয়ী কট্টর ডানপন্থী এএফডি

প্রতিনিধির নাম : / ২০ Time View
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে জয় পেয়েছে কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফলে দলটি ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। রোববার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানির কোনো রাজ্যে কট্টর ডানপন্থী একটি দল ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করল।

প্রতিবেদনে বলা হয়েছে, এএফডির এই ফল জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। স্যাক্সনি-আনহাল্টে ২০০২ সাল থেকে ক্ষমতায় থাকা দলটির ভোটের হার ব্যাপকভাবে কমেছে।

২০২১ সালের নির্বাচনে এএফডি পেয়েছিল ২০ দশমিক ৮ শতাংশ ভোট। এবার সেই ভোট প্রায় দ্বিগুণ হয়ে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, ২০২১ সালে সিডিইউর ভোট ছিল ৩৭ দশমিক ১ শতাংশ। এবার তা কমে হয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।

তবে সবচেয়ে বেশি ভোট পেলেও এএফডি এককভাবে সরকার গঠন করতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

স্যাক্সনি-আনহাল্টের এই নির্বাচন এএফডির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলটি রাজ্য পর্যায়ের ক্ষমতা দখলের পাশাপাশি ২০২৯ সালের জাতীয় নির্বাচনে দেশটির কেন্দ্রীয় সরকার গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। রাজ্যটির নির্বাচনে জয়কে সেই বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করছে দলটি।

জার্মানির রাজ্যগুলোর নির্বাচনে এএফডির জনপ্রিয়তা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির কোনো রাজ্য সরকারে দলটির সরাসরি নেতৃত্বে আসা এত দিন সম্ভব হয়নি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category