বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

তীব্র স্রোতের কবলে পড়ে কয়েক কিলোমিটার ভেসে ‌গেলো ফে‌রি

প্রতিনিধির নাম : / ২৩ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : তীব্র ‌স্রো‌তের কব‌লে প‌ড়ে দৌল‌তদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কি‌লো‌মিটার ভাটিতে ভেগে গেলো রো রো ফে‌রি হা‌মিদুর রহমান। এতে আত‌ঙ্কিত হ‌য়ে প‌ড়ে‌ ফে‌রিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।

সোমবার (৭ সে‌প্টেম্বর) দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ‌্য নি‌শ্চিত করেন।

তি‌নি জানান, সকাল পৌ‌নে ১০টার দিকে মা‌নিকগ‌ঞ্জের পাটু‌রিয়া ঘা‌ট থে‌কে দৌল‌তদিয়ার উদ্দে‌শ্যে ছে‌ড়ে আসা রো রো ফে‌রি হা‌মিদুর রহমান মাঝ নদী পার হ‌লে তীব্র স্রো‌তের কব‌লে প‌ড়ে ত্রু‌টি দেখা দেয়। পরবর্তী‌তে ফে‌রি‌টি স্রো‌তে নি‌চের দিকে যেতে থাক‌লে ওখা‌নেই নোঙর করা হয়।

উপমহাব্যবস্থাপক জানান, বর্তমা‌নে ফে‌রি‌টি দৌলত‌দিয়া ৭ নম্বর ফে‌রি ঘা‌টের নিচে নোঙর করা অবস্থায় র‌য়ে‌ছে। উদ্ধা‌রের জন‌্য পাঠা‌নো হ‌য়েছে আইটি জাহাজ।

ফে‌রি‌টি‌তে ৮‌টি যাত্রীবা‌হী বাস, ৪‌টি ট্রাক ও ৩‌টি প্রাইভেটকার র‌য়ে‌ছে। মা‌ঝে ম‌ধ্যে তীব্র স্রো‌তের কারণে এরকম ঘটনা ঘটে বলে জানান তিনি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category