বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

হরমুজে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার

প্রতিনিধির নাম : / ২১ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার এক সপ্তাহ পর সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানায়, রয়্যাল নেভি অব ওমানের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির ২৫ সদস্যের ক্রুকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়। পরে ১৬ নাবিককে জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তবে ক্রুদের বাকি সদস্যদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ওমানি কর্তৃপক্ষ। এদিকে হামলায় ‘সিডর’ নামের ওই জাহাজটির দুই নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান গত বুধবার জানায়, সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার সময় হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজটিতে হামলা হয়। এতে ফিলিপাইনের দুই নাবিক প্রাণ হারান।

ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান বাধা দিচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধও অব্যাহত রয়েছে।

সূত্র : গালফ নিউজ।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category