বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মাঝে ১১ শ গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম : / ২৫ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১১ শ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম এইচজে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রাম পৌরসভার আয়োজনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি চৌদ্দগ্রামকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া বলে, আমি একটি লেবু গাছের চারা পেয়েছি। আমরা অনেক খুশি।

গাছের চারা পেয়ে চৌদ্দগ্রাম এইজজে সরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরাফাত বলে, গাছ লাগানো ও পরিচর্যা করতে ভালোবাসি। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, গাছ আমাদের অনেক উপকারী বন্ধু। প্রশাসন থেকে গাছের চারা উপহার পেয়ে ভালো লাগছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহাদাৎ হোসেন বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ শ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেয়া হয়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category