বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত

প্রতিনিধির নাম : / ১৮ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি হাসপাতাল ও নিরাপত্তা সূত্র।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় একটি বাড়িতে ইসরাইলি হামলায় আহমাদ পরিবারের চার সদস্যের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়।

এই হামলায় নিহত দুই বয়স যথাক্রমে ১২ বছর ও ৮ বছর।

এদিকে, এএফপি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ঘটনাটি সম্পর্কে তারা যাচাই করে দেখছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category