প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম : / ৩৯ Time View
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এমপি মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখা। অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন করা। স্বাস্থ্য ও শিক্ষা এই দুটি বিষয়কে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। এসব ক্ষেত্রে যে সহযোগিতা প্রয়োজন, আমাদের কাজ হচ্ছে তা নিশ্চিত করা।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার, নাছির উদ্দিন হাজারী, আবুল মনসুর মিশন, খন্দকার বিল্লাল হোসেন প্রমুখ।

পরে এসএসসি, দাখিল ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে তাদের অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category