বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর গুলি চালান

প্রতিনিধির নাম : / ২৩ Time View
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ আইন-আদালত ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের সময় এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে চট্টগ্রামে যান।

মোজাফফরের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে যাওয়ার দুই দিন পর, ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালানো হয়। ওই হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। প্রসিকিউশনের দাবি, হত্যাকাণ্ডের সময় কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন।

তবে জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর হোসেন তদন্তকারীদের সব প্রশ্নের উত্তর দেননি বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা। আগামীকাল সোমবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা হামলা চালালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুই দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও মোজাফফর হোসেন গ্রেপ্তার রয়েছেন। ওই মামলার বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category