বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

নওগাঁয় আমন চাষিদের মাঝে আড়াই কোটি টাকার প্রণোদনা প্রদান

প্রতিনিধির নাম : / ২২ Time View
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : চলতি আমন মওসুমে জেলার ৩৫ হাজার প্রান্তিক আমন চাষিদের মাঝে ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার সরকারি কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। নওগাঁ জেলার ১১টি উপজেলায় ৩৫ হজার কৃষককে বিনা মূল্যে ২ কোটি ৫৫ লাখ ৫০ হজার টাকা মূল্যের কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২/ অর্থ বছরে রোপা আমন চাষে উপজেলা ভিত্তিক প্রণোদনাপ্রাপ্ত আমন চাষিদের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ১শ’ জন, রানীনগর উপজেলায় ৩ হাজার জন, আত্রাই উপজেলায় ১ হাজর ৮শ’ জন, বদলগাছী উপজেলায় ২ হাজার ৬শ’, মহাদেবপুর উপজেলায় ৫ হাজার, পত্নীতলা উপজেলায় ৪ হাজার ১শ’ জন, ধামইরহাট উপজেলায় ৩ হাজার ৮শ’, সাপাহার উপজেলায় ২ হাজার জন, পোরশা উপজেলায় ২ হাজার ৫শ’, মান্দা উপজেলায় ৩ হাজার এবং নিয়ামতপুর উপজেলায় ৫ হাজার ১শ’ জন।

প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৩৫০ টাকা মূল্যের ৫ কেজি বীজ, ১৯০ টাকা মূল্যের ১০ কেজি ডিএপি সার এবং ১৯০ টাকা মূল্যের ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। সব মিলিয়ে প্রত্যেক কৃষককে ৭৩০ টাকা মূল্যের বীজ ও সার দেয়া হয়েছে। সে হিসেবে ৩৫ হাজার কৃষককে প্রদানকৃত প্রণোদনার সর্বমোট আর্থিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে যথেষ্ট আন্তরিক। প্রান্তিক কৃষকরা যাতে স্বল্প খরচে আমন ধান উৎপাদন করে লাভবান হতে পারেন এবং সে ব্যাপারে কৃষকদের উৎসাহিত করতে সরকারিভাবে তাদের এ প্রণোদনা দেয়া হয়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category