প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ

প্রতিনিধির নাম : / ৪২ Time View
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকার শ্যামলী স্কয়ারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্যামলী স্কয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম অংশ নেবেন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এক বার্তায় এ তথ্য জানান।

দলীয় সূত্র জানায়, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কেন্দ্র করে জনসম্পৃক্ততা বাড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্যামলী স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ হয় গত ৫ সেপ্টেম্বর। ১১ দলীয় ঐক্যের দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category