প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

কয়েক ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা নিমজ্জিত

প্রতিনিধির নাম : / ৩২ Time View
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর, ক্যান্টনমেন্ট-সংলগ্ন গেট এলাকা (কিচেন ব্রিজ), খাগড়াপুর ও এপিবিএন এলাকার শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে টানা কয়েকঘণ্টা বৃষ্টি হয়।

এলাকাবাসী ঢলের পানি ও কাদা ময়লায় দুর্ভোগে পড়ে। তবে চেঙ্গী নদীর পানি বাড়লেও স্রোত বেশি থাকায় দুইকুলের নিম্নাঞ্চল প্লাবিত হয়নি।

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক মিজ সাদিয়া আফরিন কচি। তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি, সড়কের বর্তমান অবস্থা এবং স্থানীয়দের চলাচলে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ইসলামপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেক ও বিবি কুলকুস জানান, পানি বেশিক্ষণ স্থায়ী না হলেও হঠাৎ কয়েক ঘণ্টার বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে তাদের বাড়িঘরে পানি ঢুকে যায়। যার কারণে তারা রান্না করতে পারেনি।

এদিকে দুপুরে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার খিচুড়ি বিতরন করা হয়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category