বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে : রুমিন ফারহানা

প্রতিনিধির নাম : / ১৪ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : রাজনীতিবিদদের অবাঞ্ছিত ঘোষণা করা কিংবা কোনো ইস্যুকে কেন্দ্র করে মিছিল-মিটিং দেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তাছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিষ্কার বলে দেয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন

আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে।

তাছাড়া সম্প্রতি সংসদে দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে রুমিন ফারহানাকে নিজ নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেন বিএনপির নেতাকর্মীরা এবং পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা।

এই প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি। এগুলো সবই স্বাভাবিক।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category