প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রতিনিধির নাম : / ৬২ Time View
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া রোববার দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

আট দিন আগে উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে পিয়ংইয়ং এটিকে যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ বলে বর্ণনা করে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে, চলতি সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। ওই প্রস্তাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার ওয়ানসান এলাকা থেকে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে।’

সম্ভাব্য আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটির বিষয়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান ‘ঘনিষ্ঠভাবে তথ্য বিনিময়’ করছে।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তারা ক্ষেপণাস্ত্রটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক’ হিসেবে উল্লেখ করে।

পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ‘ইতোমধ্যে পতিত হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category