প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

উত্তেজনার মধ্যেও তেহরানের প্রধান বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

প্রতিনিধির নাম : / ২৫ Time View
প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলে চরম কূটনৈতিক ও সীমান্ত উত্তেজনার মধ্যেও তেহরানের প্রধান বিমানবন্দর থেকে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট এখনো চালু রয়েছে।

দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা ‘ফার্স নিউজ’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত আন্তর্জাতিক গন্তব্যগুলোর অন্তত ৭৫ শতাংশ ফ্লাইট ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে।

রোববারের ফ্লাইট সূচি পর্যালোচনায় দেখা যায়, ১৯টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে অন্তত ১১টিতে ইরানি বিমান সংস্থাগুলোর অন্তত ২৪টি আসা-যাওয়ার (ইনবাউন্ড ও আউটবাউন্ড) ফ্লাইট পরিচালিত হয়েছে।

বর্তমানে চীন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, আর্মেনিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান, তিউনিসিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও ম্যাকাওয়ের সঙ্গে ইরানের আকাশপথের ফ্লাইট যোগাযোগ স্বাভাবিক ও চালু রয়েছে। তবে বেশ কিছু প্রতিবেশী ও আঞ্চলিক দেশ ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্জিয়া, আজারবাইজান এবং ওমানের বিমানবন্দরগুলো ইরানি সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category