সাতক্ষীরায় ৩৫ হাজার মুক্তায় সেজেছে দুর্গাপ্রতিমা, দেখতে ভিড়
সুপারস্টার নিউজ প্রতিবেদক : প্রতিমার শরীরে মাটির প্রলেপ, তার ওপর রঙের নিখুঁত আঁচড়। এরপর একে একে বসানো হচ্ছে হাজার হাজার মুক্তা। আলো পড়তেই প্রতিমার শরীরজুড়ে ফুটে উঠছে ঝিকিমিকি আভা। পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে এখনও বাকি, অথচ ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে এরই মধ্যে ভিড় করছেন স্থানীয়রা।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এমনই নান্দনিক আয়োজন চলছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ঐতিহ্যবাহী বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরে।