সুপারস্টার নিউজ প্রতিবেদক : সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গোপালগঞ্জে জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন ধরনের শ্লোগান দেন মানববন্ধনকারীরা।
কর্মসূচিতে জেলা বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, জেলা জাসাসের আহ্বায়ক জাকারিয়া ইসলাম ধীরাজ, সদস্য সচিব ডি. এল মাসুদ মোল্লা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় সবাইকে সতর্ক থাকায় আহ্বান জানান বক্তারা।