সুপারস্টার নিউজ প্রতিবেদক : হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
এর আগে, গত মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
শিগগিরই দূরপাল্লার বাস সায়েদাবাদ থেকে কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক
শিগগিরই দূরপাল্লার বাস সায়েদাবাদ থেকে কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক
জনস্বাস্থ্যে এফওপিএল প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি বিশেষজ্ঞদের
জনস্বাস্থ্যে এফওপিএল প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি বিশেষজ্ঞদের
‘মাদকমুক্ত জীবন ধরে রাখতে প্রয়োজন পরিবার ও সমাজের সহায়তা’
‘মাদকমুক্ত জীবন ধরে রাখতে প্রয়োজন পরিবার ও সমাজের সহায়তা’
তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানে তাদের তিনটি গাড়ি নিজেদের কার্যালয়ের সামনে নিয়ে আটকে রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি বলেন, ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ এবং মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগ রয়েছে, মৌলভীবাজারের পরিবহন মালিক ও শ্রমিকরা হবিগঞ্জের বাস মৌলভীবাজার হয়ে চলাচলে বিভিন্ন সময় বাধা দিয়েছেন। এ নিয়ে একাধিকবার শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
এর জেরে একপর্যায়ে হবিগঞ্জের ওপর দিয়ে মৌলভীবাজারের বাস চলাচলেও বাধা দেওয়া হয়। এ সময় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের মালিক ও শ্রমিকরা শায়েস্তাগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে বিরোধ সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য এবং প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। তবে সমঝোতার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের।
সংগঠনটির দাবি, গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে সেগুলো আটক করা হয়। এতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে ১ অক্টোবর থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
সুপারস্টারনিউজ/এআর