প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা শুরু

প্রতিনিধির নাম : / ৩৩ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর জেলায় আবারও শুরু হয়েছে ৩শ’ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা। বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ২০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত প্রমুখ।

এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

এদিকে, এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলাকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসহ-উদ্দীপনা। ৩শ’ বছরের এই মেলা পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category