প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ১ কোটি ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধারদিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ১ কোটি ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার

প্রতিনিধির নাম : / ৩১ Time View
প্রকাশকাল : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ১ কোটি ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার
দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরসহ বেলে পাথর ও শ্বেতপাথরের খণ্ড উদ্ধার

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য কষ্টিপাথর, বেলে পাথর ও শ্বেতপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পাথরের খণ্ডের সিজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি জানায়, গত বুধবার রাত ২টা ১৫ মিনিটের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, এসআরবি ও এলআই বিজিবির একটি যৌথ দল দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার তেনাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করা হয়।

এরপর ভোর ৪টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দোহর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের খণ্ড, ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি শ্বেতপাথরের খণ্ড এবং ৩৫ কেজি ৬০০ গ্রাম, ১৬ কেজি ৮০০ গ্রাম ও ১৮ কেজি ৬০০ গ্রাম ওজনের তিনটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করা হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার করা পাথরের খণ্ডগুলো প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।

উদ্ধার করা কষ্টিপাথর, বেলে পাথর ও শ্বেতপাথরের খণ্ডগুলোর মোট সিজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অপরিমেয়।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাবে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category