সুপারস্টারনিউজ (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও চৌধুরী বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গোপাল বেপারী ও নোয়াব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। রবিবার বিকেলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।ফাইনালে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় মাঠপাড়া যুব ও ক্রিড়া সংঘ ও রাসেল একাদশ। রোমাঞ্চকর এই খেলায় স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উভয় দলকে করতালি ও উল্লাসে উৎসাহিত করেন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোশারফ বেপারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেকবর বেপারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খয়ম বেপারী।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ভাগ্যকুল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও যুবদলের সাধারণ সম্পাদক প্রিন্স বেপারী।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত বিএনপির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম রনি মৃধা সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির।
এড : রফিকুল আমিন খান সভাপতি ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি মোঃ ইউসুফ আলী রানা সাধারণ সম্পাদক ভাগ্যকুল ইউনিয়ন, মোঃ ইউসুফ আলী রানা সাধারণ সম্পাদক ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি মোঃ সেলিম ভুইয়া যুগ্ন আহবায়ক শ্রীনগর উপজেলা যুবদল,খেলা শেষে অতিথিরা বিজয়ী মাঠপাড়া যুব ও ক্রিড়া সংঘ দলের মাঝে প্রথম পুরস্কার ফ্রিজ তুলে দেন।
ইউপি চেয়ারম্যান,কাজী মনোয়ার হোসেন সাহাদ ও ইউপি সদস্য মোশারফ ব্যাপারী, বক্তব্যে রাখেন প্রিন্স বেপারী ও এড : রফিকুল আমিন খান, বলেন, সভাপতি ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি , যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় যুবসমাজ সঠিক পথে পরিচালিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সুপারস্টারনিউজ/এআর