প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার

প্রতিনিধির নাম : / ২৯ Time View
প্রকাশকাল : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ঢাকা জেলা পুলিশের সচেতনতামূলক সেমিনার
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকাসক্ত, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের এসব অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনলাইন জগতে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধ বা হয়রানির ঘটনায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সচেতন ও মেধাবী তরুণ প্রজন্মই পারে একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে।
সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category