প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

জাফরউল্লাহ পরিবারের ১৬৬ কোটি টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন

প্রতিনিধির নাম : / ২৫ Time View
প্রকাশকাল : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ আইন-আদালত ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কাজী জাফরউল্লাহ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৬৬ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৩৫৭ টাকা এবং ১ লাখ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদক জানায়, কাজী জাফরউল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে কাজী আনুশকা মেহরিন জাফরের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অর্থ ও এফডিআরসহ অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাইয়ে অনুসন্ধান চলছে।

অনুসন্ধানে কাজী জাফরউল্লাহর নামে মেঘনা ব্যাংক পিএলসিতে ২৮ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে ১৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৭১৭ টাকা ও প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ৭ কোটি ৫ লাখ ২৮ হাজার ৪০৫ টাকা পাওয়া গেছে।
তিন ব্যাংকে তার নামে মোট ৫৪ কোটি ১৮ লাখ ৮১ হাজার ৮৫২ টাকা রয়েছে।

তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহর নামে মিডল্যান্ড ব্যাংকে ১৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ১৭ টাকা ও প্রিমিয়ার ব্যাংকে ৮ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৫৭৮ টাকা রয়েছে। মোট ২৬ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ টাকা।

ছেলে কাজী ওমর জাফরের নামে তিন ব্যাংকে মোট ৩০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৯৫৬ টাকা রয়েছে। আরেক ছেলে কাজী রায়হান জাফরের নামে দুই ব্যাংকে ২৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ২৪৯ টাকা ও ১ লাখ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার রয়েছে।

মেয়ে কাজী আনসকা মেহরিন জাফরের নামে তিন ব্যাংকে মোট ৩১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৭০৫ টাকা পাওয়া গেছে।

দুদক জানায়, এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ কারণে উল্লিখিত সম্পত্তি অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের সহকারী পরিচালক মো. শহীদুর রহমান এ অনুসন্ধান করছেন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category