প্রধান নিউজ
ইরানে স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে মার্কিন টাস্কফোর্স গঠন সাতক্ষীরায় ২৮ কোটি টাকার সুপারি বিক্রির প্রত্যাশা কৃষিবিভাগের দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শান্তর মেডিকেল রিপোর্টের অপেক্ষায় বিসিবি

প্রতিনিধির নাম : / ৩৭ Time View
প্রকাশকাল : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তার শারীরিক অবস্থা যাচাইয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ান গেমস চলাকালীন ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার পর জাপান থেকে দেশে ফিরে আসেন শান্ত। যদিও এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। কিন্তু পাঁচ দিনের ম্যাচ খেলার মতো পর্যাপ্ত ফিটনেস শান্ত ফিরে পেয়েছেন কি না, সেটি পর্যবেক্ষণ করছেন দলের মেডিকেল স্টাফরা।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, শান্তকে নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম। আজ সাংবাদিকদের বাশার বলেন, ‘শান্ত এখন সুস্থ। চিকিৎসকরা ধাপে ধাপে তার দুর্বলতার মাত্রা যাচাই করবেন।

তিনি আরও বলেন, শান্তর খেলার বিষয়ে নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না।

তিনি বলেন, ‘সিদ্ধান্তটি আমাদের নয়। এটি মেডিকেল টিমের বিষয়। আশা করা হচ্ছে, দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এশিয়ান গেমসে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন শান্ত। কিন্তু নাগোয়ায় বেশ কয়েক দিন জ্বরে ভোগার পর দেশে ফেরত আসেন তিনি।

শান্তর ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে ভাইরাল সংক্রমণের কারণে সতর্কতাস্বরূপ তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে, আসন্ন সফরের জন্য বাংলাদেশ টেস্ট দল ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। আবুধাবিতে ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে টাইগাররা। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে তারা।

ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন শান্ত। টেস্ট ম্যাচের ধকল সামলানোর মতো যথেষ্ট ফিট কি না, সেটি যাচাই করার পর মেডিকেল টিম শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category