প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

প্রতিনিধির নাম : / ১৯ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : জেজে স্মিটের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে নামিবিয়া। পঞ্চম ও শেষ ম্যাচে ৫ উইকেটে জয় পায় আফ্রিকান দেশটি। এতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নামিবিয়া।

রোববার (১ নভেম্বর) উইন্ডহোকে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে নামিবিয়ার পেসারদের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে আইরিশ ব্যাটাররা। দুই ওপেনার টিম টেক্টর ও অ্যান্ডি বালবার্নি ফিরে যান এক অঙ্কের রানেই। কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৯তম ওভারে ২৯ রানের জুটিটি ভেঙে দেন জ্যাক ব্রাসেল।

এরপর আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান জেজে স্মিট। ২৩তম ওভারের প্রথম বলে অধিনায়ক লরকান টাকারকে ফিরিয়ে শুরু করেন তিনি। একই ওভারে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেলকেও শূন্য রানে সাজঘরে পাঠান এই পেসার। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নামিবিয়ার হাতে।

পরে গ্যাভিন হোয়েকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন স্মিট। শেষ ব্যাটার জয় মুন্দ্রাকে আউট করেন ব্রাসেল। তাতে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। স্মিট ২১ রানে ৪ উইকেট নেন।

১৩০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নামিবিয়া। দুই ওপেনারের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। লোরেন স্টিনক্যাম্প ৪৪ বলে করেন ৪৬ রান। অধিনায়ক জেরার্ড এরাসমাসের ব্যাট থেকে আসে ১৮ বলে ঝোড়ো ৩০ রান।

শেষ পর্যন্ত ২২তম ওভারে জেন গ্রিনের ছক্কায় জয় নিশ্চিত করে নামিবিয়া। ১৭২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় স্বাগতিকেরা।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category