প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা

প্রতিনিধির নাম : / ৩৫ Time View
প্রকাশকাল : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের সংখ্যায় সবার আগে ভারত। শনিবার নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। তবে জয়-হারের অনুপাতে ভারতের চেয়েও এগিয়ে আফ্রিকার ছোট দেশ উগান্ডা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ খেলে ভারতের জয় ২০০টি। জয়ের হার ৭১.২০ শতাংশ। অন্যদিকে, মাত্র ১৩১ ম্যাচে ১০১ জয় পেয়েছে উগান্ডা। তাদের জয়-হারের অনুপাত ৩.৭৪, যেখানে ভারতের ২.৪০৯। অর্থাৎ, এই পরিসংখ্যানে ভারতকে ছাড়িয়ে গেছে উগান্ডা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০০ জয়ের কীর্তি আছে মাত্র নয়টি দলের। সেই তালিকায় নবম স্থানে রয়েছে উগান্ডা। বাংলাদেশের পরিসংখ্যান অবশ্য ভিন্ন। ২২২ ম্যাচে ৮৯ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ১২৮টি, জয়-হারের অনুপাত ০.৬৯৫।

শনিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে মোজাম্বিককে ১০ উইকেটে হারিয়েছে উগান্ডা। আগে ব্যাট করে মাত্র ১৯ রানে গুটিয়ে যায় মোজাম্বিক। জবাবে মাত্র পাঁচ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। টি-টোয়েন্টিতে রান তাড়ায় সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের তালিকায় এটি যৌথভাবে দ্বিতীয়। ২০২৩ সালে আইল অব ম্যানের বিপক্ষে ১১৮ বল হাতে রেখে জিতে শীর্ষে রয়েছে স্পেন।

তবে উগান্ডার সামনে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ তুলনামূলক কম। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল তারা। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে একটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে দলটি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category