প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

মাদুশাঙ্কার বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান, ফাইনালে শ্রীলঙ্কা

প্রতিনিধির নাম : / ২০ Time View
প্রকাশকাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : দিলশান মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। লাহোরে মঙ্গলবার স্বাগতিকদের মাত্র ১১০ রানে গুটিয়ে দিয়ে ১৮.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

টসের পর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন মাদুশাঙ্কা। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেটের কীর্তি। এর আগে ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। এ ছাড়া আর মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সানাহান আরাচ্চিগে নেন দুটি উইকেট। আসিথা ফার্নান্দো, এশান মালিঙ্গা ও দুনিথ ওয়েল্লালাগে একটি করে উইকেট পান।

সহজ লক্ষ্য তাড়ায় কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৬২ রানের ইনিংসে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৬০ বলে আটটি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। পাভান রত্নায়েকে ২৬ বলে ২৩ রানে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দেন।

এই জয়ে তিন ম্যাচে দুটি জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে আবারও তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে, এই হারে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচটি এখন নিয়মরক্ষার।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category