প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

হাসানের ছয়ে ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধির নাম : / ১০ Time View
প্রকাশকাল : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ একাই নিয়েছেন ৬ উইকেট। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ছয় উইকেটের দেখা পেলেন তিনি। তার সঙ্গে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।

আজ শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ দুই উইকেট নিতে বেশ সময় লেগেছে স্বাগতিকদের। জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের শেষ উইকেট জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৩ রান। শেষ পর্যন্ত মিরাজের বলে সিলস ফিরলে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

লাঞ্চের পর প্রথম ওভারেই হাসান মাহমুদ ফিরিয়ে দেন শামার জোসেফকে। ভেতরে ঢোকা ডেলিভারির জবাব দিতে পারেননি ক্যারিবীয় ব্যাটার। ব্যাটের কানা এড়িয়ে বল আঘাত করে স্টাম্পে। ১৮ বলে ১৬ রান করে ফেরেন জোসেফ। তাতে নিজের ষষ্ঠ উইকেটটি পেয়ে যান হাসান।

এরপর শেষ উইকেটে জুটি গড়েন ওয়ারিক্যান ও সিলস। দুজন মিলে ৬৭ বলে ৩৩ রান যোগ করেন। অবশেষে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সিলস। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। ৩৮ বলে ১৫ রান করেন এই পেসার। অন্য প্রান্তে ৪৮ বলে চারটি চারে ২৭ রানে অপরাজিত থাকেন ওয়ারিক্যান।

এর আগে প্রথম দিন নতুন বলে দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে আঘাত হেনেছিলেন বাংলাদেশের পেসাররা। তবে আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভসের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। জাঙ্গু করেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস। গ্রেভসের ব্যাট থেকে আসে ৫১ রান। এ ছাড়া কেভিন উইকহ্যাম করেন ৬১। জশুয়া বিশপের ব্যাটে আসে ২৩ রান।

বল হাতে হাসানের ছয় উইকেটের পাশাপাশি তাসকিন আহমেদ নিয়েছেন দুটি। মিরাজের শিকারও দুটি। তবে তাইজুল ইসলাম ও নাঈম হাসান কোনো উইকেট পাননি। ৯০ রান খরচায় ৬ উইকেট নিয়ে ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার হাসান। তার এই কীর্তির মধ্যে রয়েছে টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে স্টাম্পিংয়ে উইকেট নেওয়ার নজির। পাশাপাশি নাথান লায়নের পর দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি ভিন্ন দেশে প্রথম পাঁচটি পাঁচ উইকেটের কীর্তিও গড়েছেন তিনি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category