প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শ্রীনগরে শশুর বাড়িতে গৃহবধূকে নির্যাতন থেকে বাঁচাতে গিয়ে মা বোন আহত: গ্রেফতার ১

প্রতিনিধির নাম : / ৩১ Time View
প্রকাশকাল : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে রিপা আক্তারকে (২৭) নামক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় নির্যাতনের শিকার হওয়া গৃহবধূকে বাঁচাতে এসে মারধরের শিকার হয় ওই গৃহবধুর মা রুবি আক্তার (৫২)ও ছোট বোন ফাতেমা জান্নাত রিয়া (২২)। গত ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগীর মা রুবি আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দেবর হাসান হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মান্দ্রা গ্রামের প্রবাসী জসিম হাওলাদারের সাথে পালিয়ে গিয়ে বিয়ে হয় রুবি আক্তারের মেয়ে রিপা আক্তারের। বিয়ের পর থেকেই পারিবারিক নানা কারণে শ্বশুরবাড়ির লোকজন রিপার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। গত ২ অক্টোবর শাশুড়ি মনোয়ারা বেগম, দেবর হাসান হাওলাদার ও ননদ রুপা মার্জিনা আক্তার মিলে তাকে শারীরিক নির্যাতন করে।নির্যাতনের শিকার রিপা বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানালে তার মা রুবি আক্তার ও বোন ফাতেমা জান্নাত রিয়া তাকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে আসেন।

এসময় শ্বশুরবাড়ির লোকজন এসে কাঠের লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বোনকে বাঁচাতে গেলে রিয়াকে মারধর করা হয় এবং মেয়েকে রক্ষা করতে গেলে মা রুবি আক্তারের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনার পরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি হাসান হাওলাদারকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category