প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নাটোরে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি

প্রতিনিধির নাম : / ৪১ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সুপারস্টার নিউজ প্রতিবেদক : বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে জার্মান পর্যটক কেরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ হারানোর ঘটনা ঘটেছে।

ঘটনাটি বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

কিরিল ল্যান্ডার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা ট্রেনে করে তিনি নাটোরে আসেন। নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন এজন্য তিনি নাটোর প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।

এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সী একজন যুবক তার কাছে আসে এবং তাকে টিকিট করে দেওয়ার কথা বলে। পরে সে তাকে বিশ্বাস করে। এক সময় সেই যুবকটি তার ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। পরে আর তাকে সে খুঁজে পায়নি।

তারপর তিনি নাটোর সদর থানায় এসে পুলিশকে বিস্তারিত জানান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হবে।
সুপারস্টার নিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category