প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ডব্লিউএইচও’র প্রধান পদে প্রার্থী ঘোষণা চীনের

প্রতিনিধির নাম : / ৪৯ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান পদে বৃহস্পতিবার একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে চীন। চলতি বছর যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার পর এ পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাটিতে বেইজিংয়ের প্রভাব আরও বাড়তে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, বেইজিং মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ সং লিকে ডব্লিউএইচও’র শীর্ষ পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, এই মনোনয়ন ‘বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি চীনের দৃঢ় সমর্থনের প্রমাণ। এটি ‘সমগ্র মানবজাতির স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে সংস্থাটিকে আরও সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে।’

বর্তমান মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিসুসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রয়েছেন সং লি। টেড্রোসের মেয়াদ ২০২৭ সালের আগস্টে শেষ হবে। দুই মেয়াদের সীমা থাকায় টেড্রোস আর প্রার্থী হতে পারবেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সং লি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নারী ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান। তার কর্মজীবন ২১ বছরের।

নারী ও শিশুদের স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রণয়নের কাজে তিনি অংশ নিয়েছেন বা নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে প্রসবপূর্ব রোগ নির্ণয় এবং সহায়ক প্রজনন প্রযুক্তি-সংক্রান্ত আইনও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহার করে নেন। এর পর সংস্থাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে বেইজিংয়ের জন্য এই মনোনয়ন একটি সুযোগ তৈরি করেছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category