প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

দিনাজপুরে মডেল মসজিদ উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

প্রতিনিধির নাম : / ৩১ Time View
প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : জেলা শহরের মহারাজা স্কুল মাঠে নির্মিত মডেল মসজিদ মুসল্লীদের নামাজ আদায়ের জন্য আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান আজ বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।

মডেল মসজিদ উদ্বোধনের পর পবিত্র জুমার নামাজ শেষে প্রধান অতিথি’র বক্তব্যে সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর শহরের ঐতিহাসিক মহারাজা স্কুল মাঠে নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদটি আনুষ্ঠানিকভাবে মুসল্লীদের নামাজ আদায়ের জন্য উদ্বোধন করা হলো। এখন থেকে এই মসজিদে নিয়মিত শহরের ধর্মপ্রাণ মুসল্লীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।

তিনি বলেন, মডেল মসজিদটি নির্মাণ কাজে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে বিলম্ব হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় আজ মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর এই উদ্বোধনের মধ্যদিয়ে আজ থেকেই মসজিদটিতে প্রথম জুমার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত ইবাদত-বন্দেগি শুরু হয়েছে। স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এই নান্দনিক মডেল মসজিদটি ইতোমধ্যে শহরবাসীর নজর কেড়েছে। মডেল মসজিদ নির্মাণ আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি ব্যবহারে উন্নত প্রযুক্তির সংযোজনে টেকসই ও মজবুত ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।

দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, এই মডেল মসজিদে নামাজের ব্যবস্থা, ধর্মীয় লাইব্রেরি, বৈঠকের জন্য হল রুম, জেলা ইসলামী ফাউন্ডেশনের দপ্তরসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং মসুল্লিদের ধর্মীয় কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে। মডেল মসজিদটি নির্মাণে প্রায় ১৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জানা গেছে মসজিদের উদ্বোধনী দিনে উৎসব মুখর ও ধর্মীয় আচার-আচরণের মধ্যদিয়ে বিপুল সংখ্যক মুসল্লী মসজিদে নামাজ আদায় করেছেন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category