প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ছুটির দিনেও নিজ বাড়িতে রোগী দেখেন মন্ত্রী জাহিদ হোসেন

প্রতিনিধির নাম : / ৩২ Time View
প্রকাশকাল : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : সরকারি দায়িত্ব ও রাজনৈতিক কর্মসূচি পালনে ব্যস্ত সময় কাটলেও চিকিৎসক হিসেবে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছুটির দিনেও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজের বাড়িতে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি নিজ বাড়িতে রোগীদের সময় দেন মন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও চিকিৎসক হিসেবে এলাকার মানুষের সেবা দেওয়ার এ উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সাহিন আলম বলেন, ‘মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের খোঁজখবর নেন। অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো তার মানবিকতার পরিচয়।’

হাকিমপুর উপজেলার বাসিন্দা আনছার আলী বলেন, ‘আমরা চাই, তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকুন। এলাকার মানুষের সুখে-দুঃখে তাঁকে কাছে পাওয়া আমাদের জন্য আনন্দের।’

এক রোগীর স্বজন বলেন, ‘সারা দিনের ব্যস্ততা শেষে রোগীদের সময় দেয়া সত্যিই প্রশংসনীয়। এতে রোগী ও তাদের স্বজনেরা সাহস ও ভরসা পান।’

এ বিষয়ে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি সরকার সাধারণ মানুষের সরকার। দেশের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সরকার অঙ্গীকারবদ্ধ। আমি একজন চিকিৎসক। সরকারি ও রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখেই দায়িত্ব পালন করে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ ও অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি। সাধারণ মানুষ যেন প্রয়োজনের সময় চিকিৎসাসেবা পান, সেটিই আমার প্রত্যাশা।’

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার মানুষের সঙ্গে মন্ত্রীর এ যোগাযোগ ও চিকিৎসাসেবার উদ্যোগ অব্যাহত থাকবে। তাদের মতে, জনপ্রতিনিধিরা মানুষের সুখে-দুঃখে পাশে থাকলে সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category