প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার

প্রতিনিধির নাম : / ২৬ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ আইন-আদালত ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা ও শহরের বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া এসব তথ্য জানান।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে শহরাঞ্চলের পূজামণ্ডপগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

কর্নেল সুরুজ মিয়া বলেন, পূজামণ্ডপগুলোতে বিজিবি’র নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়।

তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান।

এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক আখলাকুর রহমানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় প্রায় ৪৭৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category