প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো জ্বলবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রতিনিধির নাম : / ৩১ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্র্যাটরা জয়ী হলে যুক্তরাষ্ট্রেও ফ্রান্সের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৯ অক্টোবর কানসাস অঙ্গরাজ্যের পার্ক সিটিতে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভকে উদাহরণ হিসেবে টেনে ট্রাম্প দাবি করেন, রিপাবলিকানরা জয়ী না হলে একই পরিস্থিতি মার্কিন মুলুকেও দেখা দেবে। ফ্রান্সের জ্বলন্ত গির্জার চূড়া ও দাবানলের উদাহরণ দিয়ে তিনি মন্তব্য করেন, চরমপন্থী ডেমোক্র্যাটরা আমেরিকাকে সেই একই পরিণতিতে নিয়ে যেতে চায়।

ইরান যুদ্ধ ও মূল্যবৃদ্ধির কারণে ভোটারদের অসন্তোষের মুখে পড়া রিপাবলিকান প্রার্থী রজার মার্শালকে জেতাতে ট্রাম্প এই ক্যানসাস সফর করেন। ক্যানসাসে গত ৯৪ বছর ধরে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি, তবে এবার ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনের সাথে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন প্রথম মেয়াদের সিনেটর মার্শাল।

রয়টার্স-ইপসোস জনমত জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন কমে ৩১ শতাংশের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। প্রচারণা সভায় ট্রাম্প ডেমোক্র্যাটদের কটাক্ষ করতে অভিবাসীবিরোধী ও মুসলিমবিরোধী মন্তব্যও পুনর্ব্যক্ত করেন।
সূত্র: রয়টার্স
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category