প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ইয়েমেনের দাবি : একদিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত

প্রতিনিধির নাম : / ২৪ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। গত ২৪ ঘণ্টায় হুতির অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১৬৪টি হামলা চালানো হয়েছে এবং এতে সশস্ত্র গোষ্ঠীটির আনুমানিক ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিকযোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিমান ও গোলন্দাজ বাহিনীর ব্যাপক সহায়তায় তাইজে শহরে হুতিকে পিছু হটতে বাধ্য করেছে সরকারি সেনারা।

সামরিক বাহিনীর দাবি, অভিযানে হুতির ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গোষ্ঠীটির সেনা সমাবেশ, রসদ ও অতিরিক্ত সেনা পাঠানোর পথ, প্রতিরক্ষাব্যবস্থা এবং সরবরাহ রুট লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।

আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, স্থলভিত্তিক গোলন্দাজ বাহিনী, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। এতে হুতির গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশেও গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষ্য, এসব অভিযানের মাধ্যমে হুতির চলাচল সীমিত করা হয়েছে, যাতে তারা পুনরায় সংগঠিত হতে কিংবা অতিরিক্ত সেনা মোতায়েন করতে না পারে।

পশ্চিম উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও হুতির অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। আল-নুজাইলি বলেন, সেখানে হুতিদের সেনা সমাবেশের এলাকা ও গোলাবর্ষণের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরো দাবি করেন, সর্বশেষ অভিযানে হুতিদের ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে মাঠপর্যায়ের কমান্ডাররাও রয়েছেন। বেসামরিক মানুষের নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আল-নুজাইলি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category