প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

পটুয়াখালীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ দুর্গাপূজা

প্রতিনিধির নাম : / ২৩ Time View
প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : দশমীবিহিত পূজা, দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পটুয়াখালীতে আজ শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

বুধবার সকালে জেলার ১৯৪টি পূজামণ্ডপের অধিকাংশে দশমীবিহিত পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্য মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। দুপুরের পর বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।

এর আগে মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন পূজামণ্ডপে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাচ-গানসহ নানা আয়োজনে উৎসবে মেতে ওঠেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের আনন্দের মধ্যেও দেবী দুর্গাকে বিদায় জানানোর বেদনা ছিল ভক্তদের হৃদয়ে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category