প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

নিরাপত্তা জোরদার, প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় হাজারো মানুষ

প্রতিনিধির নাম : / ২৪ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে খুলনার দাকোপের নলিয়ান এলাকায়। সকাল থেকে নলিয়ান বাজারে ভিড় করছে নানা পেশার মানুষ।

তাদের চোখেমুখে কৌতূহল, প্রত্যাশা আর প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষা। অন্যদিকে সফর ঘিরে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর দাকোপ ও বাগেরহাটের মোংলা সফরকে কেন্দ্র করে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), নৌবাহিনী, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধানমন্ত্রীর অবতরণের সম্ভাব্য স্থান নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে।

সফর উপলক্ষে নলিয়ান বাজারের পশ্চিম প্রান্তের পাকা সড়ক থেকে পূর্ব দিকে কোস্ট গার্ড কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ইট বিছিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পাশাপাশি নলিয়ান ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে হেলিপ্যাড।

সফরসূচি অনুযায়ী সকালে হেলিকপ্টার থেকে সুন্দরবনের হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে নৌপথে তাঁর মোংলার নৌঘাঁটিতে যাওয়ার কথা।

পরে দুপুরে ওয়ার রুমের সভায় যোগদান শেষে বিকেলে মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে।

এদিকে সুন্দরবন এলাকায় সম্ভাব্য ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের স্থান পরিদর্শন নিয়েও আলোচনা রয়েছে। মোংলা বন্দর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং সম্ভাব্য এলএনজি টার্মিনাল ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তবে উন্নয়ন প্রত্যাশার পাশাপাশি উপকূলবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলোও সামনে এসেছে।

দাকোপের দুর্গম এলাকায় সড়ক যোগাযোগের দুরবস্থা, সুপেয় পানির সংকট, শিক্ষাপ্রতিষ্ঠানের সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব এখনো মানুষের নিত্যদিনের ভোগান্তি। পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও এসব সংকটের কারণে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে তাই শুধু তাকে একনজর দেখার অপেক্ষা নয়, উপকূলের মানুষের মধ্যে রয়েছে দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রত্যাশাও। তাদের আশা, দাকোপ ও মোংলা সফরের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনার পাশাপাশি প্রান্তিক জনপদের মৌলিক সমস্যাগুলোও গুরুত্ব পাবে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category