প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধির নাম : / ২২ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে একটি কুয়েতি পতাকাবাহী তেলবাহী ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ নামের ট্যাংকারটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজে থাকা সব নাবিকই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় বুধবার (২১ অক্টোবর) ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে ট্যাংকারটিতে। ওমানের বুখা থেকে প্রায় ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে ঘটনাটি ঘটেছে বলে ট্র্যাক করে যুক্তরাজ্যের সামরিক নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

কুয়েতি সংবাদমাধ্যম ‘টাইমস কুয়েত’-এর বরাত দিয়ে জানা গেছে, হামলার পরপরই ট্যাঙ্কারটিতে হঠাৎ আগুন ধরে যায়।

তবে দ্রুত উদ্যোগ নিয়ে জাহাজের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর থেকে জাহাজটি ওই স্থানেই অবস্থান করছে এবং ক্রুদের সবাই নিরাপদে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের নৌ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, ‘২১ অক্টোবর ২১ জন ভারতীয় নাবিককে বহনকারী কুয়েতি পতাকাবাহী তেল ট্যাংকার এমটি আল দাসমা হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি অজ্ঞাত প্রজেক্টাইল দ্বারা আক্রান্ত হয়। আমাদের ২১ জন ভারতীয় ক্রু সদস্যসহ জাহাজে থাকা অন্যান্য সব ক্রুই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।’

সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা আন্তর্জাতিক নৌ চলাচলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category