প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

অশীতিপর দম্পতির পাশে এমপি ও ইউএনও

প্রতিনিধির নাম : / ৪৮ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে নিদারুণ কষ্টে থাকা হানেছ আলী (৮৯) ও সুফিয়া (৭৯) দম্পতির পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

গত মঙ্গলবার জাতীয় পত্রিকায়ে‘অশীতিপর দম্পতির দিন কাটে খাবারের চিন্তায়’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর বুধবার স্থানীয় এমপি তমিজ উদ্দিন এবং ইউএনও মো. আল মামুন উপজেলার বালিয়া ইউনিয়নের দুনীগ্রামে ওই অসহায় দম্পতির বাড়িতে যান। এ সময় তারা তাদের হাতে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ টাকা তুলে দেন। পরে ওই অশীতিপর দম্পতির একমাত্র নাতি আশিকুর রহমানকে (২১) একটি অটো ভ্যানগাড়ি দেওয়া হয়।

ইউএনও আল মামুন বলেন, সামাজিক মাধ্যমসহ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের বিষয়টি আমাদের নজরে আসে। পরে আমি স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে ওই অসহায় দম্পতির বাড়িতে যাই। তাদের এক মাসের খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, লবণ, মসলা) দেওয়া হয়। তাদের কষ্টের জীবন দেখে আমাদেরও কষ্ট লেগেছে। আমরা খুব শিগগির তাদের জন্য নতুন ঘর নির্মাণসহ বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থা করে দেব। ভিক্ষুক পুনর্বাসনের আওতায় বৃদ্ধ ওই দম্পতির একমাত্র অবলম্বন নাতি আশিকুর রহমানকে জীবিকা নির্বাহের জন্য একটি নতুন অটো ভ্যানগাড়ি দেওয়া হয়েছে। পরে তাঁর চাকরিরও ব্যবস্থা করা হবে।

ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে এ অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। তিনি বলেন, শুধু উন্নয়ন নয়, একটি পরিবারের মুখে হাসি ফোটানো এবং তাদের সুখে রাখাই আমাদের বড় অর্জন। এই অসহায় পরিবারটির জন্য আমরা সব রকম সহায়তা করে যাব।

বৃদ্ধ দম্পতির নাতি আশিকুর রহমান বলেন, আমার চার বছর বয়সে মা-বাবা মারা গেছেন। এরপর আমার বয়স্ক দাদা-দাদি ভিক্ষা করে আমাকে এইচএসসি পাস করিয়েছেন। ভাঙ্গা ঘরে থাকি। বিদ্যুৎ নেই, টয়লেটও নেই। অন্যের বাড়ির টয়লেট ব্যবহার করি। আমি রাজমিস্ত্রির সহকারীর কাজ করে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। এখন আমার দাদা-দাদি চোখেও কম দেখেন। এমন সময় এমপি ও ইউএনও স্যার আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অনেক উপকার করেছেন। আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি।

প্রায় ১৭ বছর আগে একে একে দুই ছেলেই মারা যান হানেছ আলী ও সুফিয়া আক্তার দম্পতির। এরপর মারা যান বড় ছেলের স্ত্রী। ভিক্ষা করে সংসার চালানোর পাশাপাশি একমাত্র নাতি আশিকুর রহমানকে লালনপালন করেন তারা। এইচএসি পাস করে সেই নাতি এখন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছেন। তার সামান্য আয়ে তিন জনের সংসার চলে না। রোগে শোকে ন্যুব্জ অশীতিপর দম্পতির দিন কাটে তিন বেলা খাবারের দুশ্চিন্তায়। বাঁশ ও পাটখড়ির ভাঙাচোরা বেড়ার ঘরে নেই বিদ্যুৎ, নলকূপ ও শৌচাগারের ব্যবস্থা। যেতে হয় পাশের বাড়ির টয়লেটে। রাত হলে বৃদ্ধ দম্পতির পক্ষে সেটিও সম্ভব হয় না।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category