প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম : / ২৬ Time View
প্রকাশকাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সুপারস্টার নিউজ প্রতিবেদক : ঢাকার ধামরাই যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রথমে বর্ণাঢ্য র‍্যালিটি ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামরাই রথখোলা এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ঢাকা -২০ ধামরাই আসনের এমপি তমিজ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমদ,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্মসাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক আকারম হোসেন সাজ্জাদ প্রমুখ।

বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় যুবদল দেশের অন্যতম শক্তিশালী যুব সংগঠনে পরিণত হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সহ সভাপতি রকিবুর রহমান ফরহাদ, দপ্তর সম্পাদক মিকাইল হুসেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
সুপারস্টার নিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category