প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ওমানের নৌবাহিনী উদ্ধার করলো হামলার শিকার জাহাজের ২৫ সদস্যকে

প্রতিনিধির নাম : / ৩৮ Time View
প্রকাশকাল : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ওমানের কৌশলগত মুসান্দাম গভর্নরেট উপকূলে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ জন সদস্যকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী।

শুক্রবার ওমানের সামরিক বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, সর্বউত্তরের মুসান্দাম উপকূল থেকে ১০৬ সামুদ্রিক মাইল (১৯৬ কিলোমিটার) দূরে পানামার পতাকাযুক্ত ওই জাহাজটিতে হামলা চালানো হয়। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে দ্রুত ওমানের নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির ২৫ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করে।

ওমান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, উদ্ধারকৃত নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে জাহাজটিতে কারা বা কীভাবে হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইরানের নৌবাহিনী দাবি করেছে, পূর্ব হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দু’টি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে।

ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জাহাজ দু’টি তাদের ট্র্যাকিং ও নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে এবং সকল সতর্কতা ও নির্ধারিত নিয়মাবলী উপেক্ষা করে ‘নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায়’ চলাচল করছিল।

সূত্র: আল-জাজিরা
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category