প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

জেডি ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান : আরাঘচি

প্রতিনিধির নাম : / ৩৫ Time View
প্রকাশকাল : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ইরান। এ নিয়ে দেশটির উচ্চপর্যায়ে বৈঠকও হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ভ্যান্সের চিঠি নিয়ে ইরানের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে চিঠিটি পাঠান ভ্যান্স। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, চিঠিতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরুর প্রস্তাব দিয়েছিলেন ভ্যান্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করেছেন। তিনি বলেন, শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য নয়, বরং ইরানে চিকিৎসাসামগ্রী প্রবেশের অনুমতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ওই প্রস্তাব দেওয়া হয়েছিল।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category