বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

আর্তেতা-আলোনসো : একসঙ্গে বেড়ে ওঠা বন্ধু থেকে প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী

প্রতিনিধির নাম : / ১৭ Time View
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : তারা বাল্যবন্ধু। স্পেনের বাস্ক অঞ্চলের সান সেবাস্তিয়ানে একসঙ্গে বেড়ে উঠেছেন। বয়সভিত্তিক ফুটবল ক্যারিয়ারের শুরুতে ৬ বছর সতীর্থ হিসেবে খেলেছেন আন্তিগুয়োকো ক্লাবে।

সেই দুজন এখন ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বী। মিকেল আর্তেতা আর্সেনালের আর জাবি আলোনসো চেলসির প্রধান কোচের দায়িত্বে। দুটিই আবার লন্ডনের ক্লাব।

গত রাতে প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে মুখোমুখি হয়েছে আর্তেতা ও আলোনসোর দল। মাত্র ৭৭ সেকেন্ডে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে চেলসিকে হারিয়েছে আর্সেনাল।

সমুদ্রসৈকত ও স্থানীয় মাঠে একসঙ্গে ফুটবল খেলে গড়ে ওঠা বন্ধুত্ব সময় গড়ানোর সঙ্গে আর্তেতা ও আলোনসোর পথ আলাদা করে দিয়েছিল। কিন্তু দুজনের সম্পর্ক, একে-অন্যের প্রতি শ্রদ্ধাবোধ এখনো অটুট।

কাল ম্যাচ শুরুর আগে ও ম্যাচ শেষে দুজনের আলিঙ্গনের দৃশ্য সেটিই জানান দিয়েছে।
ডাগ আউটে কোচ হিসেবে দাঁড়ানোর আগেও অবশ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্তেতা ও আলোনসো। আর্তেতা ১১ বছর খেলেছেন প্রিমিয়ার লিগের দুই ক্লাব এভারটন ও আর্সেনালে। আর আলোনসো ৫ বছর খেলেছেন লিভারপুলে।

সমবয়সী (৪৪ বছর) আর্তেতা ও আলোনসোর সামনে এখন নতুন পরীক্ষা।

গত মৌসুমে আর্তেতার কোচিংয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। অন্যদিকে চেলসির কোচ হিসেবে ইংলিশ ফুটবলে মাত্রই নতুন অধ্যায় শুরু করেছেন আলোনসো।
আর্সেনাল-চেলসির এই লড়াই এখন শুধু লন্ডনের দুটি ক্লাবের নয়; বরং এটি একই শহরে বেড়ে ওঠা দুই বন্ধুর কোচ হিসেবে শীর্ষ পর্যায়ে পৌঁছানোর অসাধারণ গল্প।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category